স্বাধীনতার অনির্বান সূর্য
– রওশন হাসান
কুয়াশার সকালে এক টুকরো আলোসাদায় ম্রিয়মাননিস্প্রভ স্ফীতিতেঅট্টালিকাদের উপর দন্ডায়মান lআমি আকাশের কাছাকাছি দাঁড়িয়ে অন্য
একটি আলো খুঁজছেযে আলো অরুণিমায় সদা অনির্বানআমি স্বাধীনতার সূর্যালোকের কথা বলছি l
বলছি একটি দেশের গ্লানিমুক্তির কথাএকদল নির্ভীক আন্দোলনরত যোদ্ধাদের বীরত্ত্বের কাহিনী
যাঁরা নিভু আলোতে মশাল জ্বালিয়ে
এনেছিলো ষ্পষ্ট আলোর রেখাবাংলার পটভূমিতে গড়েছিলো ইতিহাস
ঊষর সবুজ মাটিতে পায়ে পায়ে বজ্রকন্ঠে
লিখেছিলো মুক্তির শ্লোগান
আমি মুক্তিসেনাদের কথা বলছি l
যাঁরা শত কুঁড়িতে ফুটিয়েছিলো ফুল,
সাত কোটি ঠোঁটে দিয়েছিলো হাসি
গেয়েছিলো মুক্তির সেই গান ‘মোরা
একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র
ধরি’ l
সর্পের বিষ্ঠায় নীল হয়েছিলো অজস্র
নিষ্কলুষ সম্ভ্রমপথে পথে কেঁদে ফিরেছিলো
নতুন সূর্যে স্বাধীনতার উদীয়মান পতাকা দেখবে বলে
আমি বীরাঙ্গনাদের কথা বলছি
যাঁরা নির্ঘুম চোখে নিযার্তনী দেহে
অপেক্ষা করেছিলো নয়টি মাস
শৃঙ্খলহীন হবে বলে, লজ্জা
ঢাকবে বলে l
![]()
