২০৪১ সালে ডিজিটাল বাংলাদেশ থেকে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হবে। জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এজন্য ৪টি বিষয়কে গুরুত্ব দিচ্ছে সরকার। ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় আইসিটিতে অবদানের জন্য ২৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেন তিনি।

এসময় শেখ হাসিনা বলেন,নির্বাচনী ইশতেহার অনুযায়ী, সরকার ২০২১ সালের লক্ষ্যমাত্রা পূরণ করেছে।আর ২০৪১ সালে ডিজিটাল বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।
বাংলাদেশে প্রযুক্তিতে যে বিপ্লব এবং ব্যাপক ব্যবহার হয়েছে,সেজন্য নিজের ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনা ও ভূমিকার কথা স্মরণ কোরে শেখ হাসিনা বলেন,জয়ের পরামর্শেই জিজিটাল বাংলাদেশ গড়ার নির্বাচনী ইশতেহার ঘোষণা এবং বাস্তবায়ন সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে বরিশালে স্থাপিত শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার এবং রাজশাহীতে স্থাপিত ‘জয় সিলিকন টাওয়ার,‘বঙ্গবন্ধু ডিজিটাল মিউজিয়াম’ও ‘বঙ্গবন্ধু সিনেপ্লেক্স’উদ্বোধন করেন,সরকার প্রধান।
![]()
