মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ জিয়াউদ্দিন আহমেদ হেলথ ইক্যুইটি লিডারশিপ এবং সোশ্যাল জাস্টিস অ্যাওয়ার্ডে ভূষিত

লুইস কাটজ স্কুল অফ মেডিসিন এবং টেম্পল ইউনিভার্সিটি হেলথ সিস্টেমের প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাস্থ্য, ইক্যুইটি, ডাইভারসিটি এবং ইনক্লুশন অফিস কতৃক প্রফেসর ডাঃ জিয়াউদ্দিন আহমেদকে ২০২৩ হেলথ ইক্যুইটি লিডারশিপ এবং সোশ্যাল জাস্টিস অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে।

২০২৩ সালের এশিয়ান আমেরিকান ও প্যাসিফিকের জন্য হেলথ ইক্যুইটি লিডারশিপ এবং সোশ্যাল জাস্টিস অ্যাওয়ার্ডের মাধ্যমে লুইস কাটজ স্কুল অফ মেডিসিন এবং টেম্পল ইউনিভার্সিটি হেলথ সিস্টেমে যারা পরিবর্তন এনেছেন তাদের অবদানকে স্বীকৃতি দেয়া হয়েছে। ফিলাডেলফিয়া এবং এর বাইরেও স্বাস্থ্যের সমতাকে উন্নীত করার জন্য যারা পর্দার আড়ালে কাজ করে যাচ্ছেন তাদের ধারাবাহিক কাজের জন্য  এ পুরষ্কার দেয়া হয়েছে।

এলিস আইল্যান্ড পদকে ভূষিত একমাত্র বাংলাদেশী আমেরিকান প্রফেসর ডাঃ জিয়াউদ্দিন আহমেদ পেনসেলভেনিয়ার বাসিন্দা। বাংলাদেশের সিলেট জেলার শহিদ ডাঃ শামসুদ্দিন আহমেদের ছেলে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সরাসরি যুদ্ধ করেছেন এ বীর মুক্তিযোদ্ধা। ইমেরিটাস অধ্যাপক হিসেবে ড্রেক্সেল ইউনিভার্সিটিতে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বহুদিন থেকে বাংলাদেশী কমিউনিটির একজন নেতা হিসেবে বাংলাদেশ ও আমেরিকার জনসেবায় জীবন উৎসর্গ করে চলছেন।  

ডাঃ জিয়াউদ্দিন আহমেদ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি ছিলেন।  তিনি এশিয়ান সম্প্রদায় এবং অভিবাসীদের জন্য অসংখ্য স্বাস্থ্য মেলা, স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম এবং বাংলাদেশে প্রথম সংক্রমণ নিয়ন্ত্রণ কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। কিডনি ফাউন্ডেশনের সভাপতি হিসেবে তিনি সিলেটে একটি অলাভজনক ডায়ালাইসিস ক্লিনিক তৈরি করেছেন এবং বর্তমানে বাংলাদেশে একটি দাতব্য হাসপাতাল নির্মাণ করে চলছেন। 

প্রফেসর ডাঃ জিয়াউদ্দিন আহমেদ সম্পর্কে আরো জানুন

Loading