নির্বাচক প্যানেলের পরিবর্তন নান্নু-সুমন বাদ, নতুন নির্বাচক লিপু-হান্নান

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের পরিবর্তন নান্নু-সুমন বাদ, নতুন নির্বাচক লিপু-হান্নান

জুমাস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে নির্বাচকদের পরিবর্তন করা হয়েছে। বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও সহকারী নির্বাচক হাবিবুল বাশার সুমনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিসিবি।

জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের প্রথম ওয়ানডে অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু ও সাবেক ক্রিকেটার হান্নান সরকার।

গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) মিরপুরে বোর্ড মিটিং শেষে সংবাদমাধ্যমকে এমনটি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

এতদিন মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাসার সুমনের সঙ্গে সহকারী নির্বাচকের ভূমিকা পালন করেছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার আব্দুর রাজ্জাক। তাকে নতুন দুই নির্বাচকের প্যানেলে রেখেছে ক্রিকেট বোর্ড।

জাতীয় দলের বর্তমান তিন নির্বাচক হলেন- গাজী আশরাফ হোসেন লিপু, আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *