জুমাস ডেস্ক: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল শ্রীলঙ্কা। আর তাই সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। এমন ম্যাচে দাপুটে জয় পেয়েছে টাইগাররা। লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা আনলো বাংলাদেশ।
গতকাল বুধবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে লঙ্কানরা। দলের পক্ষে সর্বোচ্চ কুশল মেন্ডিস ২২ বলে ৩৬ ও কামিন্দু মেন্ডিস ২৭ বলে ৩৭ রান করেন।
বাংলাদেশ ১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আক্রমণাত্নক ব্যাটিং শুরু করেন দুই টাইগার ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। লিটন কিছুটা দেখে শুনে খেললেও আগ্রাসী ব্যাটিং করতে থাকেন সৌম্য।
টাইগারদের উদ্বোধনী জুটিতে ৬৮ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৮৩ রানের মধ্যে এই দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। সৌম্য ২২ বলে ২৬ ও লিটন ২৪ বলে ৩৬ রান করে আউট হন।
এরপর নাজমুল হাসান শান্ত ও তাওহিদ হৃদয় মিলে রানের চাকা সচল রাখেন। বলে সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন তারা। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ১১ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠে ছাড়েন তারা। শান্ত ৩৮ বলে ৫৩ ও হৃদয় ২৫ বলে ৩২ রানে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৫/৫ (আভিস্কা ০, কুশল ৩৬, কামিন্দু ৩৭, সামারাবিক্রমা ৭, আসালঙ্কা ২৮, ম্যাথুস ৩২, শানাকা ২০;
বোলিং: শরীফুল ৪–১–২০–০, তাসকিন ৪–০–৩৮–১, মেহেদী ৪–০–৩৯–১, মোস্তাফিজ ৪–০–৪২–১, রিশাদ ৩–০–২১–০, সৌম্য ১–০–৫–১)।
বাংলাদেশ: ১৮.১ ওভারে ১৭০/২ (লিটন ৩৬, সৌম্য ২৬, নাজমুল ৫৩, হৃদয় ৩২;
বোলিং: ম্যাথুস ২.২–০–২২–০, মাদুশঙ্কা ৪–০–৩৪–০, বিনুরা ৩–০–২২–০, তিকশানা ৪–০–৩৫–০, পাতিরানা ৩.৪–০–২৮–২, শানাকা ১.১–০–১৯–০)।
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাজমুল হোসেন (বাংলাদেশ)।
![]()
