অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে জায়গা করে নিল ভারত

অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে জায়গা করে নিল ভারত

সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪ রানের জয় পেয়েছে ভারত। এতে গ্রুপ ১–এর চ্যাম্পিয়ন দল হিসেবে ভারত সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া নিশ্চিত করেছে।

সোমবার (২৪ জুন) সেন্ট লুসিয়ায় টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট কোহলিকে হারায় ভারত। ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। খুব একটা সুবিধা করতে পারেনি রিশভ পান্টও। ১৫ রান করে বিদায় নেন তিনি। তবে অপর প্রান্তে তাণ্ডব চালাতে থাকেন রোহিত। মাত্র ১৯ বলে অর্ধশতক তুলে নেন তিনি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম হাফসেঞ্চুরি এটি।

এরপরও চড়াও হয়ে খেলেন রোহিত। তাতে তরতরিয়ে স্কোর বোর্ডে রান ওঠে ভারতের। শেষমেষ ৪১ বলে ৯২ রান করে থামেন তিনি। ২২৪.৩৯ স্ট্রাইক রেটে ৭ চার ও ৮ ছক্কায় এ ইনিংস সাজান তিনি। পরে আগ্রাসী ব্যাটিং করেন সূর্যকুমার যাদব। কেবল ১৬ বলে ৩১ রান করেন তিনি।

কম যাননি শিভম দুবেও। ২২ বলে ২৮ রান তোলেন তিনি। শেষদিকে হার্দিক পান্ডিয়া ১৭ বলে ২৭ রানের ক্যামিও খেলেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। অজিদের পক্ষে মিচেল স্টার্ক ও মার্কাস স্টয়নিস দুটি করে উইকেট শিকার করেন।

গ্রুপ ১ থেকে ৩ ম্যাচের সব কটি জিতে মোট ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠল রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়া ৩ ম্যাচে ২ হার ও ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে এই গ্রুপে দ্বিতীয়। তাদের রানরেট –০.৩৩১। ২ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট পাওয়া আফগানিস্তান (–০.৬৫০) তৃতীয়। ২ ম্যাচে জয়হীন বাংলাদেশ (–২.৪৮৯) এই গ্রুপে চতুর্থ।সেমিফাইনালে খেলার কিঞ্চিত সম্ভাবনা আছে অস্ট্রেলিয়ার। আজ ভোর সাড়ে ৬টায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে ১৬০ রান করে আফগানদের ৬২ রানে হারাতে পারলে লাভ হবে অস্ট্রেলিয়ার। কারণ বাংলাদেশ, আফগানিস্তানের মতো ২ পয়েন্ট করে নিয়ে রান রেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে চলে যাবে অস্ট্রেলিয়া।

তবে আজ ভোরে শুরু হতে যাওয়া আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচে মোহাম্মদ নবি-রশিদ খানরা যদি জয় পায় তাহলে তাদের পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে কাদিয়ে সেমিফাইনালে চলে যাবে আফগানিস্তান।

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ২০৫/৫ (রোহিত ৯২, সূর্যকুমার ৩১, দুবে ২৮, পান্ডিয়া ২৭, পন্ত ১৫; হ্যাজলউড ১/১৪, স্টার্ক ২/৪৫, স্টয়নিস ২/৫৬, জাম্পা ০/৪১)

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৮১/৭ (হেড ৭৬, মার্শ ৩৭, ম্যাক্সওয়েল ২০, ডেভিড ১৫, কামিন্স ১১* ; অর্শদীপ ৩/৩৭, কুলদীপ ২/২৪, অক্ষর ১/২১, বুমরা ১/২৯, জাদেজা ০/১৭)

ফল: ভারত ২৪ রানে জয়ী।

ম্যাচসেরা: রোহিত শর্মা (ভারত)।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *