অবশেষে ভারতের বিপক্ষে ৪ উইকেটে জিতল বাংলাদেশ বাঘিনীরা

ভারতকে ৪ উইকেটে হারিয়ে দিলো বাঘিনীরা। প্রথম দুই ম্যাচ হেরে আজ ধবলধোলাইয়ের শঙ্কা নিয়ে খেলতে নামে স্বাগতিকরা। তবে সময়ের সাথে সাথে সেই শঙ্কা দূর হলো, সিরিজে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ।
বৃহস্পতিবার মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে ভারতকে বেশিদূর দৌড়াতে দেয়নি বাঘিনীরা। ভারত সংগ্রহ করে,  ৯ উইকেটে ১০২ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। ১১ বল হাতে রেখে স্বাগতিকরা জয় তুলে নেয় ৪ উইকেটে।

ভারতকে ১০২ রানে গুটিয়ে দিয়েও স্বস্তিতে ছিলো না বাংলাদেশ। আগের ম্যাচেই যে ভারতের বিপক্ষে মাত্র ৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও হেরে গিয়েছিল ৮ রানে! তাই শঙ্কা নিয়েই রান তাড়া করতে নামে টাইগাররা। জুটিতে তা কাটিয়ে উঠে টাইগ্রীসরা। দুই সুলতানা ‘শামিমা-নিগার’-এর ৪৬ রানের জুটি আশার আলো দেখায়। ২০ বলে ১৪ করে ফেরেন নিগার।

দ্রুত ফেরেন স্বর্ণাও, ২ রান করে। দলীয় সংগ্রহ তখন ১৪ ওভার শেষে ৬৯/৪। নাহিদা ৭ বলে ১২ ও রিতু অপরাজিত থাকেন ৫ রানে।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা একদমই সুখকর হয়নি ভারতের। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে স্মৃতি মান্দানাকে তুলে নেন সুলতানা খাতুন। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত ২০০তম ম্যাচে ফেরেন মাত্র ২ বলে ১ রান করে।


পরের স্পেলে এসে ফের ভারতীয় শিবিরে আঘাত হানেন সুলতানা। ১৪ বলে ১১ রান করা শেফালি ভার্মাকে ফেরান তিনি।এরপর শুরুর বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন জেমিমা রদ্রিগেজ এবং অধিনায়ক হারমনপ্রীত কৌর। ২৬ বলে ৪ চারের সাহায্যে ২৮ রান করে থামেন জেমিমাহ। আর ১৭ ওভারের মাথায় তিন চার ও ১ ছক্কায় ৪০ রান করা হারমনপ্রীতকে তুলে নেন ফাহিমা।

এরপর ১৭ বলে ১২ রান করে রাবেয়া খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন স্বস্তিকা ভাটিয়া। ৬ বলে ২ রান করে নাহিদার বলে বোল্ড হন পুজা বস্ত্রাকার। ফলে ভারত ৭ উইকেট হারিয়ে বসে ৯৭ রানে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১০২ রান করে সফরকারীরা।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *