ব্রাজিলের জন্য দুঃসংবাদ , আগামী দুই ম্যাচ খেলতে না পারেন নেইমার ।

স্পোর্ট ডেস্ক ঃ গোরালীর চোটে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে দুটি ম্যাচ না ও খেলতে পারেন তাদের তারকা ফুটবলার নেইমার। ব্রাজিলের সামনের দুটি ম্যাচ সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে তিনি খেলতে পারবেন না পারেন বলে জানালেন কোচ ।

ব্রাজিল দলটির চিকিৎসক রদ্রিগো লাসমারকে উদ্ধৃত করে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স সমর্থকদের এই দুঃসংবাদ দিয়েছে। চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, চলমান আসরের প্রথম রাউন্ডে আর দেখা যাবে না নেইমারকে।
নেইমার একা নন, জুভেন্তাস ডিফেন্ডার দানিলোও গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন। গণমাধ্যমের কাছে লাসমার বলেছেন, ‌‘নেইমার ও দানিলোর এমআরআই করানোর পর আমরা উভয়ের গোড়ালির লিগামেন্টে চোট খুঁজে পেয়েছি।’

‘তারা সামনের ম্যাচ নিশ্চিতভাবেই মিস করবে এবং আমাদের সতর্ক থাকতে হবে। তাদের সুস্থ করে তোলার জন্য চিকিৎসা দেওয়া হবে যাতে তারা আবারও বিশ্বকাপে খেলতে পারে’,- বলেন ব্রাজিল দলের চিকিৎসক।

সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলের জয় দিয়ে হেক্সা মিশন শুরু করেছে ব্রাজিল। কিন্তু সেলেসাওদের এমন খুশির দিনে দুশ্চিন্তা হয়ে আসে নেইমারের চোট।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *