জুমাস ডেস্ক: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এর আগে ২৫টা ম্যাচ হয়ে গেছে। কারও ব্যাট থেকে শতক দেখেনি এবারের বিপিএল। ২৭ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে চটগ্রাম চ্যালেঞ্জার্সের আভিস্কা ফার্নান্ডোর অপরাজিত ৯১ রানই ছিল সর্বোচ্চ। গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) অবশেষে ২৬তম ম্যাচে এসে সেই অপেক্ষা ফুরাল। এবারের বিপিএল পেল প্রথম শতক, সেটাও বাংলাদেশের এক ব্যাটসম্যানের কাছ থেকে। তাওহিদ হৃদয় খেললেন ৫৭ বলে ১০৮ রানের এক দুর্দান্ত এক ইনিংস, তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারেরও প্রথম শতক। দুর্দান্ত ঢাকার করা ৪ উইকেটে ১৭৪ রান তাড়া করতে নেমে, তাওহিদ হৃদয়ের এই বিস্ফোরক ইনিংসেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতেছে ৪ উইকেট ও ১ বল হাতে রেখে। যে জয়ে ৭ ম্যাচে ৫ জয়ে বিপিএলের পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে কুমিল্লা। ঢাকার এটি টানা সপ্তম হার। ২০১২ বিপিএলে সিলেট রয়েলসের টানা হারের রেকর্ড স্পর্শ করেছে দলটি। বড় রান তাড়া করার কিছু শর্ত থাকে। পাওয়ার প্লেতে উইকেট না হারানো তার মধ্যে একটি। কিন্তু প্রতিপক্ষ দলে যখন থাকেন শরীফুল ইসলাম, তখন দ্রুত কিছু উইকেট হারানোর ঝুঁকি থাকেই। প্রতি ম্যাচের মতো গতকাল তাই হলো। নিজের স্পেলের প্রথম দুই ওভারেই শরীফুলের বলে আউট কুমিল্লার লিটন দাস ও ইমরুল কায়েস। রান আউট হয়েছেন আরেক ওপেনার উইল জ্যাকস। ইনিংসের শুরুতেই ২৩ রানে ৩ উইকেট নেই কুমিল্লার। এমন ধসের পরও কুমিল্লাকে জেতাতে কারও বিশেষ কিছু করতেই হতো। সেটাই করলেন তাওহিদ হৃদয়। শরীফুলের শুরুতেই জোড়া আঘাতের পরও কুমিল্লা পাওয়ার প্লেতে ৫৪ রান তুলেছে। ইংলিশ ব্যাটসম্যান ব্রুক গেস্টকে নিয়ে হৃদয় ৮৪ রান যোগ করেন ৬৯ বলে। গেস্ট ৩৫ বলে ৩৪ রানের মন্থর ইনিংস খেলে ১৪তম ওভারে আউট হলেও হৃদয় চার-ছক্কায় রান বাড়াতে থাকেন। সাইফের করা ১৫তম ওভারে ৩ ছক্কায় ২০ রান নিয়ে লক্ষ্যটাকে নাগালে নিয়ে আসেন হৃদয়। তাওহিদ হৃদয় ৩২ বলে অর্ধশত করা টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতকটি পেয়ে যান ৫৩তম বলে।তাসকিনের করা ১৯তম ওভারে লং অনের দিকে ঠেলে দৌড়ে দুই রান নিয়েই তিন অঙ্কে পৌঁছে যান। মোহাম্মদ ইরফানের করা ইনিংসের শেষ ওভারে হৃদয়ের ব্যাট থেকেই আসে দলের জয়সূচক রান। ৫৭ বলে ১০৮ রানের ইনিংসে হৃদয় মেরেছেন ৮টি চার ও ৭টি ছক্কা। দুর্দান্ত ঢাকার আগে ব্যাটিংয়ে রান এসেছে টপ অর্ডার থেকে। প্রায় প্রতি ম্যাচেই ঢাকাকে ভালো শুরু এনে দিয়েছেন মোহাম্মদ নাঈম। কিন্তু তাঁকে ব্যাটিং করতে হয়েছে অন্যদের আসা যাওয়ার মধ্যে। ঢাকার কী ভাগ্য, গতকাল নাঈমকে সঙ্গ দিলেন সাইফ হাসান। চতুর্থ ওভারে ক্রিজে এসে তিনি টিকে রইলেন ১৭তম ওভার পর্যন্ত, নাঈমও ছিলেন ওই ওভার পর্যন্ত। দুজনের সৌজন্যে শেষের দুই ওভারে হাত খুলে খেলার স্বাধীনতা পেয়েছেন অস্ট্রেলীয় অ্যালেক্স রস। পাকিস্তানের সাইম আইয়ুব চলে যাওয়ায় নাঈমের একজন ওপেনিং সঙ্গী খুঁজতে হতো ঢাকার। নতুন কাউকে না এনে লোয়ার অর্ডার থেকে উঠিয়ে ওপেনিংয়ে আনা হয় শ্রীলঙ্কান চতুরাঙ্গা ডি সিলভাকে। তাঁর ১৩ বলে ১৪ রান শুরুর চাপ কিছুটা কমিয়েছে। পুরো বিপিএলে ঢাকার সেরা ব্যাটিংটা শুরুটা হয় এর পরেই। নাঈম ও সাইফ দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেছেন ৭৮ বলে ১১৯ রান। সাইফের ব্যাট থেকে এসেছে ৪২ বলে ৫৭ রান, ৪টি চার ও ৩টি ছক্কা ছিল তাঁর ১৩৫ স্ট্রাইক রেটের ইনিংসে। সাইফের চেয়ে দ্রুত রান তুলেছেন নাঈম। ৯টি চার ও ১টি ছক্কায় ৪৫ বলে ৬৪ রান করেছেন এই বাঁহাতি, স্ট্রাইক রেট ১৪২। বাকি কাজটা করেছেন রস। তিনি অপরাজিত ছিলেন ১১ বলে ২১ রানে। কিন্তু হৃদয়ের ঝড়ে শেষে ম্লান হয়ে গেছেন তাঁরা সবাই। সংক্ষিপ্ত স্কোর দুর্দান্ত ঢাকা : ২০ ওভারে ১৭৫/৪ (নাঈম ৬৪, সাইফ ৫৭, রস ২১*, ডি সিলভা ১৪, মেহেরব ১১*, ম্যাকার্থি ০; বোলিং: ফোর্ড ৪–০–৩৫–৩, আলিস ৪–০–২৯–১)। কুমিল্লা ভিক্টোরিয়ানস : ১৯.৫ ওভারে ১৭৬/৬ (হৃদয় ১০৮*, গেস্ট ৩৪, জ্যাকস ৯, লিটন ৮, রেইফার ৬, জাকের ৬, ফোর্ড ১*, ইমরুল ১; বোলিং: শরীফুল ৪–০–৩২–২, ডি সিলভা ৪–০–২১–১, ইরফান ২.৫–০–২৪–১, সানি ৪–০–৩৩–১)। ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : তাওহিদ হৃদয়।

তাওহিদ হৃদয়ের শতকে দুর্দান্ত ঢাকাকে হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়, এবারের বিপিএলের প্রথম শতক

জুমাস ডেস্ক: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এর আগে ২৫টা ম্যাচ হয়ে গেছে। কারও ব্যাট থেকে শতক দেখেনি এবারের বিপিএল। ২৭ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে চটগ্রাম চ্যালেঞ্জার্সের আভিস্কা ফার্নান্ডোর অপরাজিত ৯১ রানই ছিল সর্বোচ্চ। গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) অবশেষে ২৬তম ম্যাচে এসে সেই অপেক্ষা ফুরাল। এবারের বিপিএল পেল প্রথম শতক, সেটাও বাংলাদেশের এক ব্যাটসম্যানের কাছ […]

Loading

Continue Reading

সিলেট স্ট্রাইকার্সের ৫ উইকেটে জয় দুর্দান্ত ঢাকার টানা ষষ্ঠ হার

জুমাস ডেস্ক: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেড়শ রান তাড়া করতে নেমে হেরেছিল খুলনা টাইগার্স।মিরপুরের উইকেটের চরিত্র বদলায়নি রাতের ম্যাচেও। গতকাল লো পিচে বেশ ভুগেছেন ব্যাটাররা। দুর্দান্ত ঢাকা দারুণ শুরুর পরও বড় সংগ্রহ পায়নি। সেই ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও ঘাম ঝড়েছে সিলেট স্ট্রাইকার্সের। শেষ পর্যন্ত বেনি হাওয়েল ও রায়ান বার্লের […]

Loading

Continue Reading
ফরচুন বরিশালকে হারিয়ে দুইয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

ফরচুন বরিশালকে হারিয়ে দুইয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

জুমাস ডেস্ক: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ ছিল ফরচুন বরিশালের টপ অর্ডার। তবুও এক প্রান্তে দাঁড়িয়ে থেকে চেষ্টা করেছেন তামিম ইকবাল। তবে তার ধীরগতির ইনিংস জয়ের জন্য যথেষ্ট হয়নি, বরং প্রয়োজনীয় রান আর বলের মধ্যে পার্থক্য আরও বাড়িয়েছে। শেষ দিকে সেই সমীকরণ মেলাতে পারেননি কেউই। ফরচুন বরিশাল হেরেছে ১৬ […]

Loading

Continue Reading
দুর্দান্ত ঢাকাকে হারিয়ে টানা চার জয়ে শীর্ষে রংপুর রাইডার্স

দুর্দান্ত ঢাকাকে হারিয়ে টানা চার জয়ে শীর্ষে রংপুর রাইডার্স

জুমাস ডেস্ক: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা চতুর্থ জয় পেয়েছে রংপুর রাইডার্স। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে মঙ্গলবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তারা ৬০ রানে বিধ্বস্ত করেছে দুর্দান্ত ঢাকাকে। সাকিব ব্যাট হাতে ২০ বলে ৩৪ রান করার পর বল হাতে ১৬ রানে নেন ৩ উইকেট এবং ম্যাচসেরা হন ক্যারিয়ারে ৪১তম বারের মতো। […]

Loading

Continue Reading

সিলেট স্ট্রাইকার্স এক ম্যাচ জয়ের পরেই আবার হারল

সিলেট স্ট্রাইকার্সের জার্সি আর অধিনায়ক বদলের পর চলতি বিপিএলে অধরা জয়ের দেখা পেয়েছিল। ধারণা করা হচ্ছিল, এবার বোধ করি নিজেদের ফিরে পাওয়ার গল্প লিখবে সিলেট ফ্র্যাঞ্চাইজি। কিন্তু, সেই আশায় গুড়েবালি। নিজ স্টেডিয়াম এবং সমর্থকদের সামনে শেষ ম্যাচটায় কিছুই করা হল না সিলেটের। বরং ৭৭ রানের বড় হার দিয়ে বিপিএলের সিলেট পর্ব শেষ করেছে তারা। এবারের […]

Loading

Continue Reading
আশা জাগিয়ে স্বপ্নভঙ্গ পাকিস্তানের কাছে ৫ রানে হেরে বিদায়ঘণ্টা বাজল বাংলাদেশের

আশা জাগিয়ে স্বপ্নভঙ্গ পাকিস্তানের কাছে ৫ রানে হেরে বিদায়ঘণ্টা বাজল বাংলাদেশের

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় বিশ্বজয় করেছিল। এবার সেই দক্ষিণ আফ্রিকায় শেষ চারেও উঠতে পারলেন না বাংলাদেশের যুবারা। ব্যাটিং ব্যর্থতার কারণে পাকিস্তানের কাছে ৫ রানে হারতে হয়েছে টাইগার যুবাদের। পাকিস্তানের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য অতিক্রম করতে গিয়ে জুনিয়র টাইগাররা অলআউট হয়েছে ১৫০ রানে। গতকাল শনিবার (৩ জানুয়ারি) আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের […]

Loading

Continue Reading
শেষ ওভারে অবিশ্বাস্য জয় বরিশালের এবারের বিপিএলে খুলনার প্রথম হার

শেষ ওভারে অবিশ্বাস্য জয় বরিশালের এবারের বিপিএলে খুলনার প্রথম হার

একটানা জিতেই যাচ্ছিল খুলনা টাইগার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, দুর্দান্ত ঢাকা ও রংপুর রাইডার্সকে যেমন হারিয়েছে, তেমনি প্রথম সাক্ষাতে ফরচুন বরিশালকেও তারা ৮ উইকেটে বিধ্বস্ত করে। শনিবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ফিরতি লড়াইয়েও জয়ের পথে ছিল খুলনা। কিন্তু শেষ ওভারে জেতার জন্য প্রয়োজনীয় ১৮ রান মাত্র ৪ বলেই তুলে নিয়ে ৫ উইকেটের অবিশ্বাস্য এক […]

Loading

Continue Reading
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অবশেষে জয়ের দেখা পেলো সিলেট স্ট্রাইকার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অবশেষে জয়ের দেখা পেলো সিলেট স্ট্রাইকার্স

অবশেষে টুর্নামেন্টে নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে সিলেট। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবচেয়ে হতাশজনক পারফরম্যান্স ছিল সিলেট স্ট্রাইকার্সের। প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই হারে বর্তমান রানার আপরা। দুর্দান্ত ঢাকাকে ১৫ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেট স্ট্রাইকার্সকে ব্যাটিংয়ে […]

Loading

Continue Reading
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেপালকে উড়িয়ে দিয়ে দারুণ জয় বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের প্রথম ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়ে দারুণ জয় বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের বাংলাদেশ দল সুপার সিক্সের প্রথম ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়ে দারুণ জয় তুলে নিয়েছে। গতকাল বুধবার (৩১ জানুয়ারি) ব্লুমফন্টেইনে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে ১৬৯ রানে অলআউট হয়ে যায় নেপাল। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ দল। নেপালের দেওয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ইনিংস […]

Loading

Continue Reading
নিউজিল্যান্ড বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশের ঐতিহাসিক জয়

নিউজিল্যান্ড বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে “লিটন-মেহেদির ব্যাটে বাংলাদেশের ঐতিহাসিক জয়”

জুমাস ডেস্ক: ” আগেই শরিফুল ইসলাম, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমানরা দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথ রচনা করে দিয়েছিলেন। ব্যাট তাতে নেতৃত্ব দিলেন লিটন কুমার দাস। কঠিন সময়ে ব্যাট হাতেও অবদান রাখলেন মেহেদি। নিউজিল্যান্ডের মাটিতে তিন সংস্করণেই জয়ের বৃত্ত পূরণ করল বাংলাদেশও।” বুধবার (২৭ ডিসেম্বর)  তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডে নেপিয়ারের ম্যাকলিন পার্কে কিউইদের ৫ […]

Loading

Continue Reading