পেঁয়াজ আমদানির সুপারিশ, চিনিতে শুল্কছাড়–সুবিধা দাবি

চিনি, পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম নিয়ে অস্বস্তিতে সরকার। একশ্রেণির ব্যবসায়ী যৌক্তিক দামের চেয়ে বেশি দামে তেল ও চিনি বিক্রি করছেন বলে খোদ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অভিযোগ তুলেছেন। আর পেঁয়াজের দাম এক মাসে বেড়ে গেছে দ্বিগুণের বেশি। টিপু মুনশি ভারত থেকে পেঁয়াজ আমদানির হুমকি দেওয়ার পরও দাম কমছে না। এমন বাস্তবতায় বাণিজ্য মন্ত্রণালয় দ্বারস্থ হয়েছে […]

Loading

Continue Reading

পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব

আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও জাতীয় রাজস্ব ভবনের সভাকক্ষে প্রাক-বাজেট আলোচনায় সংগঠনের নেতৃবৃন্দ এই প্রস্তাব দেন। এছাড়া তারা রপ্তানির বিপরীতে প্রদত্ত নগদ সহায়তার উপর আয়করের হার ১০ শতাংশ থেকে […]

Loading

Continue Reading

এয়ারবাস কিনতে দীর্ঘমেয়াদি ঋণ দেবে যুক্তরাজ্য

বাংলাদেশের সঙ্গে উড়োজাহাজ চলাচল খাতে বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করতে একসঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। লন্ডনে স্থানীয় একটি হোটেলে শুক্রবার এ খাতে অংশীদারত্বের বিষয়ে এ নিয়ে যৌথ ঘোষণাপত্র সই হয়েছে। এতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং যুক্তরাজ্যের বিনিয়োগমন্ত্রী লর্ড ডমিনিক জনসন সই করেছেন। ঘোষণাপত্রে স্বাক্ষরের পর এক টুইটে ডমিনিক জনসন বলেছেন, […]

Loading

Continue Reading

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে সম্মত হয়েছে হাঙ্গেরি: বাণিজ্যমন্ত্রী

হাঙ্গেরি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারণে সম্মত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একই সঙ্গে হাঙ্গেরির ব্যবসায়ী ও কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান জানান তিনি। ৬ই মে শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।   এতে জানানো হয়, ৫ই মে শুক্রবার রাতে বুদাপেস্টে দেশটির […]

Loading

Continue Reading
বাড়ল স্বর্ণের দাম

বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৭ হাজার ৬২৮ টাকা। শুক্রবার (২৪ মার্চ) থেকে সোনার এ […]

Loading

Continue Reading
বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তি ৫২ দিনে পোলট্রি খাতে ৯৩৬ কোটি টাকা লুট!

৫২ দিনে পোলট্রি খাতে ৯৩৬ কোটি টাকা লুট!

বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তি সরকারি তদারকি না থাকায় হরিলুট চলছে দেশের পোলট্রি খাতে-এমন অভিযোগ করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন।  সংগঠনটির দাবি, এই খাতের করপোরেট প্রতিষ্ঠানগুলো গত ৫২ দিনে মুরগি ও বাচ্চার দাম বাড়িয়ে ৯৩৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়। […]

Loading

Continue Reading

ডলার–সংকটে কমছে শুল্ক–করও, দুশ্চিন্তায় এনবিআর

দুই মাস ধরে শুল্ক-কর আদায় কমে গেছে। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাজস্ব আদায় কমে যাওয়ার বিষয়টি ভাবিয়ে তুলেছে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)। সাধারণত অর্থবছরের দ্বিতীয়ার্ধে শুল্ক-কর আদায়ের গতি বাড়ে। কিন্তু এবার চিত্রটি উল্টো। মূলত ডলার–সংকটে পণ্য আমদানি কমে যাওয়ার প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। চলতি মাসেও শুল্ক-কর আদায়ে খুব বেশি গতি নেই। এনবিআর সূত্রে জানা […]

Loading

Continue Reading

রোজায় এবার বেশি দামে দুধ-ডিম-মাংস বেচবে প্রাণিসম্পদ অধিদপ্তর

দাম বেড়ে যাওয়ায় দেশের বহু মানুষ দুধ, ডিম, মাংস কেনার সক্ষমতা হারিয়েছেন। যারা এখন এগুলো কিনতে পারছে, তাদের বড় অংশই পরিমাণ কমিয়েছে। এ অবস্থায় আসন্ন পবিত্র রমজানে ঢাকা শহরের নিম্ন ও মধ্যম আয়ের মানুষ যেন দুধ, ডিম, মাংস খেতে পারে তার উদ্যোগ নিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। তবে অধিদপ্তর গত রোজার তুলনায় এবার বাড়তি দামে এসব পণ্য […]

Loading

Continue Reading

মার্চে শুরু বাংলাদেশ বিজনেস সামিট

এফবিসিসিআইয়ের আয়োজনে আগামী মার্চে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩। গতকাল রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি।

Loading

Continue Reading

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ বিজিএপিএমইএর

শিল্প ও বাণিজ্য খাতে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিংম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার বৃহৎ শিল্পে প্রতি ইউনিট গ্যাসের মূল্য ১১ টাকা ৯৮ পয়সা থেকে প্রায় তিনগুণ বাড়িয়ে ৩০ টাকা, বৃহৎ শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রের (ক্যাপটিভ) জন্য ইউনিটপ্রতি ১৬ টাকা ৩০ পয়সা (প্রতি ঘনমিটারে ১৮ টাকা ২২ পয়সা বেশি), মাঝারি শিল্পের বর্তমান প্রতি ইউনিট গ্যাসের মূল্য ১১ টাকা ৭৮ পয়সা থেকে ৩০ টাকা (প্রতি ঘনমিটারে ১৯ টাকা ২২ পয়সা), ক্ষুদ্র ও কুটির শিল্পে ব্যবহূত প্রতি ইউনিট গ্যাসের মূল্য ১০ টাকা ৭৮ পয়সা থেকে ৩০ টাকা (ইউনিটপ্রতি ১৯ টাকা ২২ পয়সা বেশি) নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক খাতেও গ্যাসের মূল্য অস্বাভাবিক বাড়ানো হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে বিজিএপিএমইএ। শিল্প খাতে গ্যাসের আগের দাম বহাল রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি। বিজিএপিএমইএর ভাষ্য, বর্তমান বৈশ্বিক ব্যবসায়িক মন্দা, ক্রয়াদেশ না পাওয়া, প্রাপ্য ক্রয়াদেশের মূল্য না পাওয়া বা বিলম্বে পাওয়াসহ নানা সমস্যার মধ্যে শিল্পপ্রতিষ্ঠানগুলো কোনো রকমে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমন সময় শিল্প খাতে গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। গার্মেন্টস অ্যাকসেসরিজ ও প্যাকেজিং খাতের ২ হাজার প্রতিষ্ঠানের অধিকাংশই সক্ষমতা হারাবে। এর ফলে তারা ব্যাংক লোন পরিশোধে অক্ষম হয়ে দেউলিয়ায় পরিণত হবে।

Loading

Continue Reading