রাজধানীর পূর্বাচলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসর। আগামী ৩১ জানুয়ারি এই মেলা শেষ হবে। এ কারণে ছুটির দিনে মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের ঢল নেমেছে। তবে মেলায় দর্শনার্থী বাড়লেও তুলনামূলক বিক্রি বাড়েনি বলে জানিয়েছেন বিক্রেতারা। আজ শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে গিয়ে এমন চিত্র দেখা যায়। এদিন সন্ধ্যায় মেলা […]
সরকার হটানোর যুগপৎ আন্দোলন আরো জোরদারে সিদ্ধান্ত নিয়েছে গণতন্ত্র মঞ্চ ও বিএনপি। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঢাকায় বেগবান করার বিষয়ে আলোচনা করেন দুই দলের নেতারা। আজ শুক্রবার বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে দুই দলের নেতারা এ কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র মুক্ত করতে লক্ষ্যে […]
কানাডার পর এবার লন্ডনেও কথিত ‘বেগমপাড়া’র সন্ধান পাওয়া গেলো। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে এনে স্বপ্নের শহর লন্ডনের অভিজাত এলাকায় কেনা হচ্ছে বিশাসবহুল বাড়ি । শুধু ২০২০ সালের প্রথম ৯ মাসে প্রাইম সেন্ট্রাল লন্ডনে ৯৮টি লেনদেনের মাধ্যমে প্রায় ১২ কোটি ২৯ লাখ পাউন্ড মুল্যমানের প্রপার্টি কিনেছেন বাংলাদেশীর!। বাংলাদেশী টাকার অঙ্কে এর পরিমাণ […]
অন্যায়, অনাচার ও লুটপাট করে দেশে কয়েক হাজার নতুন কোটিপতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে পথশিশু ও নারীদের মধ্যে শীতবস্ত্র ও খাবার বিতরণের এক অনুষ্ঠানে এ কথা বলেন নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান বলেন, ‘একদিকে দেশে কয়েক হাজার নতুন কোটিপতি হয়েছে অন্যায়-অনাচার করে, লুট […]
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গণতন্ত্র নষ্টকারী বিএনপির মুখে গণতন্ত্রের বুলি শোভা পায় না। আমাদের গণতন্ত্র আমরাই চালাব। বিদেশি কারও ফরমায়েশে চলবে না।’ তিনি বলেন, শত বাধা–বিপত্তির মধ্যেও শেখ হাসিনা গণতন্ত্র বিকাশে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। ওবায়দুল কাদের আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় প্রধান কার্যালয়ে শীতার্ত মানুষের […]
রিভিভিফাই : স্বাস্থ্য সম্মত জীবন যাপনের জন্য বিশ্বের সেরা এবং অন্যতম অ্যান্টিঅক্সিডেন্ট | নিউ ইয়র্ক বসবাসরত বাংলাদেশের বিশিষ্ট ফার্মাসিস্ট ও বিজ্ঞানী জনাব লিয়াকত হোসেন আবিষ্কার করেছেন এক মিরাকেল অ্যান্টিঅক্সিডেন্ট | যার নাম দিয়েছেন “রিভিভিফাই” | রিভিভিফাই জেল , পাউডার এবং টেবলেট আকৃতিতে পাওয়া যায় | “ রিভিভিফাই “ শরীরের GUT MICROBES কে সুন্দর করে সাজিয়ে […]
এফবিসিসিআইয়ের আয়োজনে আগামী মার্চে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩। গতকাল রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি।
শিল্প ও বাণিজ্য খাতে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিংম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার বৃহৎ শিল্পে প্রতি ইউনিট গ্যাসের মূল্য ১১ টাকা ৯৮ পয়সা থেকে প্রায় তিনগুণ বাড়িয়ে ৩০ টাকা, বৃহৎ শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রের (ক্যাপটিভ) জন্য ইউনিটপ্রতি ১৬ টাকা ৩০ পয়সা (প্রতি ঘনমিটারে ১৮ টাকা ২২ পয়সা বেশি), মাঝারি শিল্পের বর্তমান প্রতি ইউনিট গ্যাসের মূল্য ১১ টাকা ৭৮ পয়সা থেকে ৩০ টাকা (প্রতি ঘনমিটারে ১৯ টাকা ২২ পয়সা), ক্ষুদ্র ও কুটির শিল্পে ব্যবহূত প্রতি ইউনিট গ্যাসের মূল্য ১০ টাকা ৭৮ পয়সা থেকে ৩০ টাকা (ইউনিটপ্রতি ১৯ টাকা ২২ পয়সা বেশি) নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক খাতেও গ্যাসের মূল্য অস্বাভাবিক বাড়ানো হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে বিজিএপিএমইএ। শিল্প খাতে গ্যাসের আগের দাম বহাল রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি। বিজিএপিএমইএর ভাষ্য, বর্তমান বৈশ্বিক ব্যবসায়িক মন্দা, ক্রয়াদেশ না পাওয়া, প্রাপ্য ক্রয়াদেশের মূল্য না পাওয়া বা বিলম্বে পাওয়াসহ নানা সমস্যার মধ্যে শিল্পপ্রতিষ্ঠানগুলো কোনো রকমে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এমন সময় শিল্প খাতে গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। গার্মেন্টস অ্যাকসেসরিজ ও প্যাকেজিং খাতের ২ হাজার প্রতিষ্ঠানের অধিকাংশই সক্ষমতা হারাবে। এর ফলে তারা ব্যাংক লোন পরিশোধে অক্ষম হয়ে দেউলিয়ায় পরিণত হবে।
দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড হুন্দাইয়ের গাড়ি তৈরি হচ্ছে বাংলাদেশের কারখানায় গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাই-টেক পার্কে স্থাপিত কারখানায় এ গাড়ির উৎপাদন শুরু করেছে ফেয়ার টেকনোলজি লিমিটেড। গতকাল বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে কারখানাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এরই মধ্যে গাড়ি তৈরি সম্পন্নও করেছে প্রতিষ্ঠানটি। শিগগিরই দেশের বাজারে পাওয়া যাবে মেড ইন বাংলাদেশ হুন্দাই এসইউভি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন এবং হুন্দাই মোটর ইন্ডিয়া (এইচএমআই) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উনসো কিমা। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য এবি তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার টেকনোলজির ডিরেক্টর ও সিইও মুতাসসিম দায়ান। এছাড়া উপস্থিত ছিলেন শিল্প সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, ফেয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ মেসবাহ উদ্দীন, ফেয়ার গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) কাজী নাসির উদ্দিন, হেড অব কমিউনিকেশন হাসনাইন খুরশেদ। শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘দেশেই জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের গাড়ি উৎপাদন আমাদের সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যে অটোমোবাইল শিল্পের বিকাশে একটি নীতিমালা প্রণয়ন করছে। এ শিল্পের উত্তরোত্তর উন্নয়ন এবং টেকসই বিকাশে এ নীতিমালা সহায়ক হবে। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে আঞ্চলিক অটোমোবাইল শিল্প উৎপাদনের কেন্দ্রে উন্নীত করা হবে।’ বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ফেয়ার টেকনোলজির হুন্দাই কারখানায় গাড়ির যন্ত্রাংশ সংযোজন ও তৈরি বাংলাদেশের অটোমোবাইল শিল্পের জন্য বড় মাইলফলক। গাড়ির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এ উদ্যোগ আগামী ২০৪১ সালের মধ্যে আত্মনির্ভরশীল স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করবে।’ ফেয়ার টেকনোলজির পরিচালক ও সিইও মুতাসসিম দায়ান বলেন, ‘বিশ্বসেরা হুন্দাই গাড়ি উৎপাদনে বাংলাদেশের সক্ষমতার প্রমাণ রাখতে পেরে আমরা গর্বিত। এর মধ্য দিয়ে আরো একধাপ এগিয়ে গেল উন্নয়নশীল বাংলাদেশ।
নববর্ষ উদযাপন মানবসভ্যতার অনুষঙ্গ। প্রতিটি মানুষের জীবনে বছরের প্রথম দিনটি বিশেষ তাৎপর্যের দাবিদার। নতুন বছরে পা দিয়ে মানুষ শপথ নেয় আগত দিনগুলোকে সুন্দরভাবে সাজানোর; বিদায়ি বছরের যা কিছু ভুলত্রুটি, যা কিছু গ্লাানিময় পরিহার করার। শুধু ব্যক্তিজীবন নয়, জাতীয়ভাবেও নতুন বছরটি ইতিবাচক হয়ে দেখা দেবে এমনটিই আশা করা হয়। ইতিহাসের বিবেচনায় বাঙালি এক প্রাচীন জাতি। গাঙ্গেয় […]