রফতানি আয়ে ডলারের দাম বেড়েছে

জুমাস ডেস্ক: বাংলাদেশের রফতানি আয়ে ডলারের দাম বেড়েছে ৫০ পয়সা। কিন্তু প্রবাসীদের রেমিট্যান্সে উপর ডলারের দাম অপরিবর্তিত রয়েছে।

২৬ জুন (সোমবার) অনুষ্ঠিত এক যৌথ সভায়, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এই সিদ্ধান্তে উপনীত হয়।

যৌথ সভায় এ সিদ্ধান্তে, আগামী ২ জুলাই (মঙ্গলবার) হতে রফতানি আয়ে ডলারের নতুন দাম কার্যকর করা হবে বলে জানানো হয়। বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) মহাসচিব আবুল হাশেম এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, ডলারের দাম ৫০ পয়সার নতুন করে রফতানির আয়ে বাড়ানো হয়েছে ফলে এতদিনের রফতানি আয়ে ডলারের দাম ১০৭ টাকার সাথে ৫০ পয়সা যোগ হয়ে এখন থেকে ডলারের দাম ১০৭ টাকা ৫০ পয়সা হবে।

প্রবাসী আয়ে ডলারের দাম কিন্ত অপরিবর্তিত রয়েছে। তবে প্রবাসী শ্রমিকরা তাদের রেমিট্যান্স ব্যাংকিং বা বৈধ চ্যানেলের মাধ্যমে পাঠালে প্রতি ডলারের দাম ১০৮ টাকা ৫০ পয়সা পাবেন।

বাফেদার মহাসচিব আরও জানিয়েছেন, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ভবিষ্যতে আরও কাজ করার লক্ষ্যে এখন ডলারের স্মার্ট রেট তৈরি নিয়ে কাজ করছে।

বাংলাদেশ ব্যাংক করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশে তৈরি হওয়া ডলারের সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেঁধে দেয়। তারপর বাজারে ডলারের অস্থিরতা সৃষ্টি হয় ফলে গত বছর সেপ্টেম্বরে ডলারের দাম নির্ধারণে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনকে (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশকে (এবিবি) দায়িত্ব দেয়া হয়। এই দুটি সংগঠন এরপর থেকে যৌথভাবে ডলারের দাম নির্ধারণ করতেছে।

Loading