চীনের মাটিতে অস্ট্রেলিয়া বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা।নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে পড়েছিলেন ভক্ত প্রেমী । শুধু তাই নয়, লিওনেল মেসিকে জড়িয়ে ধরেছিলেন । আর্ন্তজাতিক ম্যাচ খেলতে জাতীয় দলের সঙ্গে চিন সফরে যান মেসি।
বৃহস্পতিবার (১৫ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। ম্যাচে ৮০ সেকেন্ডের মাথায় গোল করে তাক লাগিয়ে দিয়েছিলেন মেসি।নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে মাঠে ঢুকে পড়েছিলেন ১৮ বছরের ভক্ত প্রেমী যুবক ছুটে মেসির কাছে পৌঁছে যান। আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ককে জড়িয়ে ধরেন । এরপর চ্যাংদোলা করে নিয়ে যান নিরাপত্তা কর্মীরা ভক্ত প্রেমীকে ডি’ নামের সেই যুবক । পরে বেইজিং পুলিশ তাকে আটক করে নিরাপত্তা বিঘ্নিত করার জন্য। যদিও তাকে কোনও শাস্তি দেয়া হয়নি।
![]()
