ইউনিভার্সিটি রোভারস চ্যালেঞ্জ (URC) – ২০২৩ এ বাংলাদেশী ইউনিভার্সিটি রোভার টিমের সাফল্য

৩ দিনের অবিশ্বাস্য প্রতিযোগিতার পর, ২০২৩ ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (URC2023) মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটির টিম মাউন্টেনিয়ারদের একটি নতুন চ্যাম্পিয়নের মুকুট পরিয়েছে! এটি ছিল টিম মাউন্টেনিয়ারদের জন্য প্রথম URC পডিয়াম ফিনিশ, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দলের টানা দ্বিতীয় জয়।

এই প্রতিযোগিতায়, আমাদের বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী দলের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(UIU), তাদের অর্জিত মোট পয়েন্ট - ২৭৩.৫৯ এবং তারা সম্মিলিত ভাবে ৯ম স্থান অধিকার করেছে এবং এশিয়ার মধ্যে ১ম স্থান অর্জন করেছে। অভিনন্দন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(UIU)। বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী অন্যান্য দলগুলোর হলঃ ব্র্যাক ইউনিভার্সিটি, বুয়েট, মিলিটারী ইন্সটিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলোজি।

নিচে অংশগ্রহনকারী দলগুলোর সার্বিক অবস্থান তুলে ধরা হলোঃ

1) UIU Mars Rover
United International University
Points: 273.59
Position: 9 (1st in Asia)

2) BRACU Mongol-Tori
BRAC University
Points: 253.03
Position: 16

3) Team Interplanetar
Bangladesh University of Engineering and Technology (BUET)
Points: 151.62
Position:  28

4) MIST MONGOL BAROTA
Military Institute of Science and Technology
Points: 92.56
Position: 32

আরও জানুন

Loading