Maniza Rahman Thumb

কাজলরেখার অভিমান – মনিজা রহমান

কাজলরেখার অভিমান
– মনিজা রহমান

আমাকে হাতছানি দেয় ছায়াগুচ্ছের ঘোর,

চিন্তামেঘ লিপিবদ্ধ ছিল কবেকার তাম্রলিপিতে।

কুয়ার জলে দেখি অভীষ্ট পথিকের স্পষ্ট ছায়া;

তীব্র যন্ত্রণা সূচ ফোটায় শরীরের রন্ধ্রে রন্ধ্রে-

তবু সূচকুমার জীবন ফিরে পেয়ে দেখেনা আমাকে,

কাকনদাসীর শঠতায় ভুলে যায় সব!

কাজলরেখার শুকপাখী নিরুদ্দেশ বহুকাল,

বিরহকাজল চোখে জন্ম নেই চন্দ্রমুখীরূপে,

ছায়াঘোরের বিভ্রান্তিতে দাঁড়াই অভিমানের আড়ালে;

নতমুখে, আলো আঁধারিতে…।

Loading