এশিয়া কাপ আর্চারির ওয়ার্ল্ড কাপ র্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানের রিকার্ভ মিশ্র দলগত বিভাগে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।
রবিবার (১৯ মার্চ) চাইনিজ তাইপেতে অনুষ্ঠিত ফাইনালে কাজাখস্তানকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়েছে হাকিম আহমেদ ও দিয়া সিদ্দিকী জুটি।
কাজাখস্তানের বিপক্ষে ফাইনালের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য ভালো হয়নি। প্রথম সেটে প্রতিপক্ষের কাছে ৩৬-৩৮ পয়েন্টে হেরে যেতে হয় হাকিম-দিয়া জুটিকে।
তবে পরের দুই সেটে বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় সেটে যথাক্রমে ৩৬-৩৫ ও ৩৭-৩৩ পয়েন্টে জয়লাভ করে বাংলাদেশ।
কাজাখস্তানের বিপক্ষে বাংলাদেশ একপর্যায়ে তিন সেটে ৪-২ সেট পয়েন্টে এগিয়ে যায়। এরপর শেষ সেট ৩৯-৩৯ পয়েন্টে ড্র হলেও ৫-৩ সেটে এগিয়ে থেকে বাংলাদেশের স্বর্ণপদক জয় নিশ্চিত হয়।
![]()
