ভূমিকম্পে প্রায় অর্ধ লক্ষ প্রাণহানির দগ্ধ ক্ষত না শুকাতেই আবারও বড় ভূমিকম্পে কাঁপল তুরস্ক। তুরস্কের হাতায় প্রদেশে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে বলে খবর আল-জাজিরার।
আজ সোমবার হাতায় প্রদেশের ডেফনে শহরে স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে ৬ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়।
ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, তুরস্কের হাতায় প্রদেশে এ ভূমিকম্পের গভীরতা ছিল দুই কিলোমিটার। এটি আন্তাক্যা ও আদানা শহরেও প্রবলভাবে অনুভূত হয়েছে।
কদিন আগেই ৭.৪ এর ভূমিকম্পের পর এবার ফের তুরস্কে আতঙ্কের পরিবেশ। নতুন করে ভূমিকম্প হতেই হুলুস্থুল পড়ে যায় গোটা দেশেই। নতুন করে ক্ষয়ক্ষতির খবর মিলছে। তবে কত ক্ষতি হয়েছে বা হতাহত হয়েছে কি না, তা স্পষ্ট করে জানা যায়নি।
![]()
