কানাডার পর লন্ডনেও বেগম পাড়ার সন্ধান

কানাডার পর এবার লন্ডনেও কথিত ‘বেগমপাড়া’র সন্ধান পাওয়া গেলো। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে এনে স্বপ্নের শহর লন্ডনের অভিজাত এলাকায় কেনা হচ্ছে বিশাসবহুল বাড়ি । শুধু ২০২০ সালের প্রথম ৯ মাসে প্রাইম সেন্ট্রাল লন্ডনে ৯৮টি লেনদেনের মাধ্যমে প্রায় ১২ কোটি ২৯ লাখ পাউন্ড মুল্যমানের প্রপার্টি কিনেছেন বাংলাদেশীর!। বাংলাদেশী টাকার অঙ্কে এর পরিমাণ দাড়ায় প্রায় ১ হাজার ৫৬১ কোটি টাকা। এসব প্রপার্টি ক্রয়ে ল্যান্ড রেজিস্ট্রি বাবদ গড় ব্যয় হয়েছে প্রায় ১২ লাখ পাউন্ড (প্রায় ১৫ কোটি ১২ লাখ টাকা) । এমন চাঞ্চল্যকর সংবাদে বাংলাদেশ ও যুক্তরাজ্যে তোলপাড় শুরু হয়েছে। সাধারন মানুষের প্রশ্ন, বাংলাদেশের মত সমস্যা জর্জরিত ও দুর্বল অর্থনীতির একটা দেশ থেকে এতো টাকা কীভাবে আসে, লন্ডনে কারা এই সম্পদের পাহাড় গড়ছেন? আর যারা প্রপার্টি কিনছেন তাদের এত টাকা কোথা থেকে আসছে?

Loading