স্বদেশ প্রিয়া
– কাজী আতীক
কাছে আসি তবু আসি না যেনো
হাত দিয়েই ছুঁই তবু ছুঁই না যেনো,
কাছে পেতে হাত বাড়িয়ে রাখি ঠিকই
কাছে এলে হাত গুটিয়ে রাখি যেনো।
হৃদয় জুড়ে আমার হাজার কথার ফুলজুরি
মুখোমুখি কথা হয়, তবু কথা কিছু হয়না যেনো।
অনুভবে আনমুল নিরঙ্কুশ আরাধ্য তুমি
ছুঁতে চাই বিহ্বল অনুরাগে তোমাকেই আমুল
তুমি দেবে কি সেই স্বপ্ন সান্নিধ্য আমাকে প্রিয়তমা
প্রেম সোহাগের অসঙ্কোচ প্রকাশে- প্রগাঢ় চুম্বনে।
![]()
