সপ্তাহব্যাপী ভিজিট বাংলাদেশ অনুষ্ঠান শুরু

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের সার্বিক তত্ত্বাবধানে ৬-দিন ব্যাপী ‘ভিজিট বাংলাদেশ ২০২২’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

‘ভিজিট বাংলাদেশ’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নিয়মিত আয়োজন। এর মাধ্যমে বিদেশি সাংবাদিক, গণমাধ্যম কর্মী, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আর্থ-সামাজিক অগ্রগতি ইত্যাদি সরাসরি দেখার সুযোগ করে দিতে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়। করোনা মহামারীর কারনে ২০১৯ সালের পর এই প্রথম ‘ভিজিট বাংলাদেশ’ অনুষ্ঠিত হচ্ছে।

ছয় দিন ব্যাপী ‘ভিজিট বাংলাদেশ ২০২২’ অনুষ্ঠান চলাকালে বিদেশি অতিথিবৃন্দ ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ জাতীয় জাদুঘর, শহিদ মিনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিদর্শন করবেন। তাঁরা টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। বিদেশি অতিথিগণ তথ্যমন্ত্রীর সাথেও সৌজন্য সাক্ষাত করবেন এবং একটি শিল্প পার্ক ঘুরে দেখবেন। এছাড়া অতিথিবৃন্দ আগামীকাল অনুষ্ঠিতব্য বাংলাদেশের মহান বিজয় দিবসের প্যারেড অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন।

বিদেশি অতিথিবৃন্দ ‘ভিজিট বাংলাদেশ ২০২২’- এ আমন্ত্রণ জানাবার জন্য পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বাংলাদেশের চমৎকার আতিথেয়তার প্রশংসা করেন। ২০ ডিসেম্বর ২০২২ তারিখে এবারের ভিজিট বাংলাদেশ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Loading