২৪টা বছর – মাকসুদা আহমেদ

২৪টা বছর
– মাকসুদা আহমেদ

২৪টা বছর অনেকটা সময়
এতটা দূরত্বে প্রবল টান।
ওপারে সূর্য আর এপারে চাঁদ
ঠায় অপেক্ষামান….।

১২ বছর রাত জমা অনুরাগ,
আখি পল্লবে জমা স্বপন!
সবুজের সে আঙিনা,
ধান ছড়ানো মায়ার উঠোন!

স্নায়ুতে বয় সে অমিয় সৃতি,
মেঠো পথে সুরেলা পথিক পল্লীগীতি!
হাজার পাখির ঘুম ভাঙা ডাক।
দুই যুগ পরবাসী মন,
আসেনা ফেরারী অবকাশ ।।

১২ টা বছর দিন,
বাতায়ন খুলে দৃষ্টি বিলীন।
হৃদয় গহীনে জননীর হাসি,
ফিরতে চাই সে সবুজ বুকে,
মা,তোমায় যে বড্ড ভালবাসি।

Loading