মানবিকতার ছন্দপতন
– রওশন হাসান
অবাক সৃষ্টি দেহ নামের এক ভুঁই
অনুভূতি, হিংসা, লালসা
ভালবাসার আবাদে আবেগের থৈ থৈ l
একই লাল লহু, একই কায়ায়
ভিন্ন কেনো নীতি ?
কখনো আক্রোশ, বিদ্বেষ
কখনো কেনো প্রীতি ?
কখনো শিষ্টতা, কখনো ধৃষ্টতা
মানুষে মানুষে শত বিভাজন
একই স্রস্টায় গড়া
প্রাণে কেন নিষ্ঠার ছন্দপতন ?
স্বার্থবাদীর রোষানলে পড়ে
পাপিষ্ঠারা করে গৌরব
উল্লাসে মেতে ওঠে ওরা
পদদলিত করে মানুষের শব l
প্রতিশোধের আগুনে পোড়ে নীরিহ মানুষ
মানুষে মানুষে আজ বড় ভয়
কাঁদে নিপীড়িত সহস্র হৃদয়
মানবিকতার হলো পরাজয় l
![]()
