বিজয় ভালো নেই – জুলি রহমান

বিজয় ভালো নেই
– জুলি রহমান

বিজয় ফিরেছে ঘরে।
কাতির্কের রোদে পিঠ পেতেছে ভাঙা ওঠোন।

শরতের বাঁকা চাঁদ হাসির ঝিলিক পায়নি তখনো পূণর্তা।
ভোরের শালিখ কচি কলপাতার গন্ধশুকে।
প্রমত্ত হাওয়ার বান পিছল রোদে
ডাকে সবুজ সকাল!
বিজয়ের সে কি আনন্দ উল্লাস।

বিজয় ভুলতে চায় বুকে তার
জ্বলন্ত ভিয়েতনাম!
আংগোলা,মোজাম্বিক,কম্বোডিয়া
সে তাই বাংলার পূবর্ পশ্চিম, উত্তর ,দক্ষিণে
ছড়ায় মুঠি মুঠি সুখ সৌরভ!
আসে সভ্যতার দিন ডিজিটাল যুগ।

বিজয়ের রৌদ্রোজ্বল আকাশে এতো
শকুন ,ঈগল ,কাক, কেনো পুচছ ছড়ায়?
ক্রেকারে আকাশ ফুটো করে
বাড়ায় ধুম্রজাল!
বিজয় এতো বিত্ত বৈভবেও সুখ পায়না কেনো?

কি হলো তর হোপিংকাশি; যক্ষা ,মরনব্যাধি
ক্যানসার?
কোন প্রিয়া দিবে তারে ভালোবাসার রক্ত গোলাপ?
যার সুবাস ছড়াবে ঘরময়।
সুস্থ জীবন পাবে বিজয়।
বিজয়ের দেহটা টলছে কেনো?
ও কী হলো নেশাগ্রস্ত হঠাৎ ওর ওজনটা বেড়ে গ্যালো? ওকি ! ওর পোশাকে এতো
কিছু ঢুকলো কী করে?
বিজয়ের অংগে বোমা বারুদের পোশাক ? ও হাসছে কেমন! হাসিটা কী নকল?
বৈগুন্য সভ্যতা?
কী বলতে চাইছে?
আরেকটি নতুন কবিতা তৈরী হবে?
যাতে ঝরে পড়ে বোমা বারুদ সহ আগ্নেয়াস্ত্র!কোন কবির হৃদপিন্ড ফুটো করে বের হবে
বিজয়ের জন্য আরেকটি সুখের কবিতা?
কারন বিজয় ভালো নেই!

বিজয়ের ঘরে আজ তাজা খুন।
জানালায় ভারী পদর্া ডিজিটাল ল্যাব মোবাইল।প্রতি সেকেন্ডে বিশ্বজুড়ে সংবাদ!
ফেইসবুক মিডিয়া কী নেই বিজয়ের?
তবু কেনো ওর মন ভালো নেই?

কী নিরাপত্তা হীনতা ?খুন রক্ত গংগা?
আর নয়। বিজয়কে নিয়ে কেনাবেচা বাজারী
পণ্য নয় বিজয়।
যে ওকে নিয়ে ধীমান শৃগালেরা ফাঁদ পাতবে
স্বাধীন দেশে সুস্থ সাবলীল শরীর নিয়ে হাটবে
ঘুরবে বিশ্বময়।
আমার তোমার সকলের বিজয় আদুরে সন্তান।
ওকে ভালো রাখার দায়িত্ব আমাদের সকলের।
আসুন সবাই ওর পোশাকটা বদলে ফেলা জরুরী খুব।
কেননা এতো আগ্নেয়াস্ত্রের ভারে ভীষণ নূ্যজ হয়ে আছে সে।
লজ্জায় মুখ ঢেকে আছে লজ্জাবতী লতার মতো।
গভীর মমতা ঢেলে পবিত্র হাতে ছুঁয়ে দিলে।
ও আবার খুলবে চোখ।দেখবে আগামী সকাল।

Loading