ধরনী শোনো – রওশন হাসান

ধরনী শোনো
– রওশন হাসান

ধরনী তুমি একটু দাঁড়াও
আমি এক পথিকবর ডাকছি তোমায় এসো
কিছু কথা বলি তোমার সাথে
একই সূর্য একই চাঁদে তোমার আবর্তন
একই ভোর একই রাত্রি তারার মেলা, জোৎস্নার রুপ
তবে আমার দু’চোখ কেন অশ্রুসজল ?
আমি কেন দেখি পৈশাচিকতার যত সীমা উলঙ্ঘন ?
কেন মানবিকতার বিকৃত বিভাজ্যতায় দেখি স্বার্থের
রেশারেশিভালোবাসায় ব্যর্থতার আবেদন?
তুমি একটিবার থামাও তোমার চলাকান
পেতে শোনো শিশুর আত্মচীৎকার মায়ের
গগণবিদারী বুকফাটা আহাজারি দেখি
বিবেকহীনের কাঠপুতলী নৃত্য ।

নারীর সম্ভ্রমহীনতায় সমাজের পংকিলতা দেখি
ঝলসে যাওয়া বিরুপ মুখায়বেমুখ
থুবড়ে পড়া অনুশাসন দেখি
আমার সহজিয়া বোধে প্রবঞ্চনায় দগ্ধ বাসনার ভস্ম দেখি
অন্ধ অনুভূতি আমায় করে গ্রাস
আকাশ, ফুল-পাখিতে আমি পাই না আগের বিশ্বাস
ধরিত্রী তুমি শোনো
ফিরিয়ে দাও আমার চিরচেনা সেই জন্মান্তরের
প্রত্যয়ী আবেগী হৃদয় ।

Loading