জুমাস ডেস্ক: বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) বাংলাদেশ ব্যাংকের পক্ষে সব ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে ১০৯ টাকার বেশি দামে আমদানিকারকদের কাছে ডলার বিক্রি করা না হয়।
গত সোমবার (৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে দেশের বৈদেশিক মুদ্রার বাজার পর্যবেক্ষণের জন্য ব্যাংকগুলোর সংগঠন ‘বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা)’ সব ব্যাংকগুলোকে কঠোরভাবে এ নির্দেশ মেনে চলতে বলেছে ৷
দেশের কয়েকটি ব্যাংক প্রতি ডলারের বিপরীতে আমদানিকারকদের কাছে ১০৯ টাকার বেশি বিক্রি করেছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে প্রতি ডলার সর্বোচ্চ ১০৯ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেয়, ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন ‘বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।
এই দুই সংগঠনের মধ্যে চুক্তি অনুসারে, ব্যাংকগুলো সরকারের দেওয়া দুই দশমিক পাঁচ শতাংশ প্রণোদনা ছাড়াও প্রতি ডলারে সর্বোচ্চ ১০৮ টাকা ৫০ পয়সা দিয়ে রেমিট্যান্স প্রেরণকারীদের কাছ থেকে ডলার নিতে পারবে।
ব্যাংকগুলো রপ্তানিকারকদের কাছ থেকে ডলার কেনার সময় প্রতি ডলারের জন্য সর্বোচ্চ ১০৭ টাকা ৫০ পয়সা পর্যন্ত দিতে পারবে।
সেলিম আর এফ হোসেন (এবিবির চেয়ারম্যান) গণমাধ্যমকে বলেন, বিএফইডিএ আগের বিজ্ঞপ্তিতে আমদানিকারকদের জন্য ডলারের সর্বোচ্চ বিক্রয় হারের কথা উল্লেখ করেনি। তাই ভুল বোঝাবুঝি হয়েছে।
আমদানিকারকদের জন্য ডলার বিনিময় হার কমেছে এবং বিজ্ঞপ্তি জারির পর এখন তা প্রত্যাশিত পর্যায়ে আছে।
নাম: মোহাম্মদ মামুন রশীদ
![]()
