পবিত্র হজের রেজিস্ট্রেশন কোটা পূরণের লক্ষ্যে নিবন্ধনের সময়সীমা আবারও ৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ মার্চ, ২০২৩) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ধর্ম মন্ত্রণালয় প্রদত্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে এবং উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ আছে।
নিবন্ধন কোটা শেষ হয়ে গেলে নিবন্ধনের সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
৯ জানুয়ারি হজের জন্য সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে সরকার। চুক্তি অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।
![]()
