আফ্রিকায় ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স, ঢাকার শাহজালাল, চট্টগ্রামের শাহ আমানত, সিলেটের ওসমানী বিমানবন্দরে সতর্কতা

আফ্রিকায় ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স, ঢাকার শাহজালাল, চট্টগ্রামের শাহ আমানত, সিলেটের ওসমানী বিমানবন্দরে সতর্কতা

জুমাস ডেস্ক: সংক্রামক রোগ মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব বেশ উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়েছে আফ্রিকার বিভিন্ন অংশে। এজন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ প্রাণঘাতী ভাইরাস ‘মাঙ্কিপক্সের’ সংক্রমণ ঠেকাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শনিবার (১৭ আগস্ট) বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দরের আগমনী চ্যানেলে সার্বক্ষণিক একটি চিকিৎসক দল নিয়োজিত রয়েছে।

এমপক্স (মাঙ্কিপক্স) ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ। এতে বেদনাদায়ক ফুসকুড়ি, লিম্ফ নোড ফুলে যাওয়া এবং জ্বর হতে পারে। মধ্য আফ্রিকার কঙ্গো, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়াসহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে এটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেইসাস বলেছেন, আফ্রিকা এবং তার বাইরে মাঙ্কিপক্স আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা ‘খুব উদ্বেগজনক’। এই প্রাদুর্ভাব বন্ধ করতে এবং জীবন বাঁচাতে একটি সমন্বিত আন্তর্জাতিক প্রতিক্রিয়া অপরিহার্য।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *