আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর বাছাইপর্বের দিনের একমাত্র ম্যাচে ওমানকে ১৪ রানে হারিয়ে রোমাঞ্চকর এক জয়ের দেখা পেয়েছে জিম্বাবুয়ে। আগে ব্যাট করা জিম্বাবুয়ের দাঁড় করানো ৩৩২ রানের পাহাড়সম রানের দারুন জবাবে তিনশর অধিক রান করতে পেরেছে ওমান। এই জয়ে সুপার সিক্স পর্বটা তাই জয় দিয়েই শুরু করেছে জিম্বাবুয়ে।
বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্স পর্বের প্রথম ম্যাচে বৃহস্পতিবার ১৪ রানের জয় তুলে নেয় জিম্বাবুয়ে। তাদের দেওয়া ৩৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে ৩১৮ রান করে পারে ওমান। জিম্বুবয়ে আসরে টানা পঞ্চম জয় পেল।
লক্ষ্য তাড়া করতে নেমে ওমানের ওপেনার কাশ্যপ প্রজাপতির ৯৭ বলে ১০৩ রান করেন। আকিব ৬১ বলে ৪৫, অধিনায়ক জিশান মাকসুদ ৪০ বলে ৩৭, আয়ান ৪৩ বলে ৪৭ ও শেষ দিকে মোহাম্মদ নাদিম ১৮ বলে অপরাজিত ৩০ রান করেন।
জিম্বাবুয়ের পক্ষে তেন্দাই চাতারা ও ব্লেজিং মুজারাবানি সর্বাধিক ৩টি করে উইকেট নেন।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে এর আগে টস হেরে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। উইলিয়ামস ১০৩ বলে ১৪২ রানের ইনিংস উপহার দেন। এ ছাড়া সিকান্দার রাজা ৪৯ বলে ৪২ ও লুক জঙ্গুয়ে ২৮ বলে অপরাজিত ৪৩ রান করেন। ইনিংসয়ে ৭ উইকেটে ৩৩২ রানের পুঁজি পায় স্বাগতিকরা। ম্যাচসেরা হয়েছেন উইলিয়ামস।
জিম্বাবুয়ে গ্রুপ পর্বে নিজেদের চার ম্যাচের সবগুলো জিতেছিল। টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, গ্রুপ থেকে যে দলগুলি সুপার সিক্সে উঠবে, তাদের বিপক্ষে ম্যাচ থেকে পাওয়া পয়েন্ট যোগ হবে সুপার সিক্সে। জিম্বাবুয়ে তাই ৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্স পর্ব শুরু করেছিল। ফলে এখন তাদের পয়েন্ট দাঁড়াল তিন ম্যাচে ৬। তাতে ভারত বিশ্বকাপে এক পা দিয়েই ফেলল জিম্বাবুয়ে। শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের বিপক্ষে বাকি দুই ম্যাচের একটিতে জয় চূড়ান্তপর্ব নিশ্চিত করবে তাদের। তবে বাকি দুই ম্যাচ হারলেও উঠে যেতে পারে তারা, যদি অন্য ম্যাচগুলোর ফলাফল তাদের পক্ষে যায়।
![]()
