যুব এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতকে গুড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

যুব এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে গুড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুমাস ডেস্ক: “বাংলাদেশের আশিকুর রহমান শিবলি ব্যাট হাতে অবিশ্বাস্য ফর্মের ধারাবাহিকতায় এবারও সেঞ্চুরি ইনিংস উপহার দিলেন। ফিফটি ইনিংস খেললেন মোহাম্মদ রিজওয়ান ও আরিফুল ইসলাম। বড় পুঁজি পেয়ে উইকেট শিকারের প্রতিযোগিতায় মাতলেন মারুফ মৃধা, রোহানাত দৌলা বর্ষণ ইকবাল হোসাইন ইমনরা।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে গুড়িয়ে বাংলাদেশের যুবারাও অর্জন করল চ্যাম্পিয়নের খেতাব।” রোববার (১৭ ডিসেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে  ১৯৫ রানের বিশাল ব্যবধানে জিতে শিরোপা উল্লাসে মেতেছে বাংলাদেশ। চার বছর আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলেও এশিয়া কাপে বাংলাদেশের যুবাদের প্রথম শিরোপা এটি। বাংলাদেশ টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৩ রান করে। জবাবে ২৪.৫ ওভারে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। ওপেনিংয়ে নামা জয়ের মূল কারিগর কিপার ব্যাটার শিবলি আউট হন এক বল বাকি থাকতে। এর আগে ১৪৯ বলে ১২টি চার ও ১ ছক্কায় খেলেন ১২৯ রানের দুর্দান্ত ইনিংস। ১৪ রানে প্রথম উইকেট হারানোর পর রিজওয়ানকে নিয়ে গড়েন ১২৫ রানের জুটি। রিজওয়ান ৭১ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৬০ রান করে আউট হলেও পরে আরিফুলকে নিয়ে আবার ৮৪ রানের জুটি উপহার দেন শিবলি। দল পেয়ে যায় বড় সংগ্রহ। টানা দুই ওভারে দুই ওপেনারকে ফিরিয়ে উইকেট উদযাপনের শুরুটা করেন মারুফ মৃধা। এরপর তার সাথে যোগ দেন বর্ষণ ও ইমনও। ২৬ রানে ৩ উইকেট নেন বর্ষণ। ২৯ রানে ৩ শিকার ধরেন মারুফ মৃধা। ১৫ রানে ২টি নেন ইমন। বাকি দুটি নেন স্পিনার শেখ পারভেজ জীবন। আমিরাতের দুই ব্যাটার কেবল দুই অঙ্ক স্পর্শ করতে পারেন। ২৫ রানে চারে নামা ধ্রুব পরাশার। আসরে ৫ ম্যাচে ৫ ইনিংসে ১২৬ গড়ে ৩৭৮ রান করেছেন শিবলি। দুটি সেঞ্চুরির সাথে আছে দুটি ফিফটিও। ৪ ইনিংসে ৪৬ গড়ে তৃতীয় সর্বোচ্চ ১৮৪ রান আরিফুল ইসলামের। টুর্নামেন্টে দেশের হয়ে সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছেন মারুফ, ৯টি জীবন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *