বাংলাদেশ বিশ্বকাপের প্রস্তুতি নিবে ইংল্যান্ডের বিপক্ষে

ওয়ানডে বিশ্বকাপের সূচিঘোষণা করেছে গতমঙ্গলবার (২৭জুন) ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপের ম্যাচ শুরু হবে ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচদিয়ে।বাংলাদেশের ম্যাচশুরু করবে আফগানিস্তানের বিপক্ষে ৭ অক্টোবর।

মূল পর্বের আগে নিজেদের প্রস্তুত করতে দুটি আনঅফিসিয়াল ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানে ২ অক্টোবর ইংল্যান্ড ও  ২৯ সেপ্টেম্বর বাছাই পর্ব পেরিয়ে আসা কোয়ালিফায়ার-২ দলের বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের দল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আসামের গুয়াহাটি ক্রিকেট স্টেডিয়ামে।  বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *