এশিয়া কাপে সুপার ফোরে টিকে থাকার আশা বাঁচিয়ে রেখেছে

নাজমুল-মিরাজের দাপটে আফগানদের বিধ্বস্ত করে বড় জয় বাংলাদেশের, বাংলাদেশ এশিয়া কাপে সুপার ফোরে টিকে থাকার আশা বাঁচিয়ে রেখেছে

জুমাস ডেস্ক: গতকাল পাকিস্তানের লাহোরে আফগানিস্তানের বিপক্ষে বাঁচামরার ম্যাচ ছিল বাংলাদেশের। সুপার ফোরের লড়াইয়ে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই।

আগের ম্যাচের মতো এই ম্যাচেও টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আবারও প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।জেতা ছাড়া বিকল্প ছিল না বাংলাদেশের হাতে। আফগানিস্তানের বিপক্ষে জিতে নিজেদের কাজটা ভালোভাবেই করে রেখেছে বাংলাদেশ। ৩৩৪ রানের বড় সংগ্রহের পর আফগানদের ২৪৫ রানে অলআউট করেছে সাকিব আল হাসানের দল। ৮৯ রানে জিতে সুপার ফোরের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।

আগে ব্যাটিং করে বড়সড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জোড়া সেঞ্চুরি করেন মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। তবে সেটার কোনো জবাব দিতে পারেননি আফগান ব্যাটাররা। বাংলাদেশের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। শুরুতেই রহমানউল্লাহ গুরবাজকে হারায় তারা। ১ রানে শরীফুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন এই ওপেনার। এরপর রহমত শাহর সঙ্গে ইব্রাহিম জাদরানের ৭৯ রানের জুটি।এই জুটি ভেঙে আফগানদের ধাক্কা দেন তাসকিন আহমেদ। ৩৩ রানে আউট হয়ে ফেরেন রহমত। তবে আফগানদের জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়ে আসে ইব্রাহিম জাদরানের উইকেট। দারুণ খেলতে থাকা এই ব্যাটারকে মুশফিকুর রহিমের দুর্দান্ত এক ক্যাচ বানিয়ে ফেরান হাসান মাহমুদ।

আউট হওয়ার আগে ৭৪ বলে ৭৫ রানের দারুণ ইনিংস খেলে যান ইব্রাহিম। ইব্রাহিমের আউটের পর আর একটা মাত্র জুটি হয়ে আফগানদের ইনিংসে। ১৩১ রানে ৩ উইকেট হারানোর পর এই জুটি ভাঙে ১৯৩ রানে। এই জুটিতে ৬২ রান তোলেন হাশমতউল্লাহ ও নাজিবউল্লাহ জাদরান।

নাজিবউল্লাহ ১৭ রানে আউট হওয়ার পর আর কোনো জুটি বাংলাদেশের জন্য বিপজ্জনক হতে পারেনি। আফগানরা শেষ ৫ উইকেট হারায় ৪৯ রানে। ৪৪ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখার কাজ করেছেন তাসকিন। দুর্দান্ত বোলিং করেছেন শরীফুল ইসলামও। ৯ ওভারে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *