লজ্জা ঘুচে না গেলে
– শাহীন ইবনে দিলওয়ার
সহ্য করার মতো দূর্বোধ্যতা দিও
দিব্যজ্ঞান থাকলে চাইতাম না
দিনান্তে অবোধ বিষয়গুলো নিয়ে
বড়ো লজ্জায় পড়তে হয়
বিষয়গুলো বোধের অগম্য থেকে যায়।
ভেবেছিলাম শক্ত সমর্থ
প্রাচীর ভেঙ্গে পড়বেনা কোনোদিন
আভাস না দিয়ে সামনে ছোরা
হাতে অচেনা লোক দাঁড়িয়ে পড়লো
অথচ কারো ক্ষতি করেছি মনে পড়ে না।
পাশে থেকে চব্বিশ ঘন্টা কোনো
যৌথ ভাষা গড়ে ওঠে না
ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখি
তোয়াক্কা না করে চলে যায়
লজ্জা ঘুচে না গেলে জলের অতলে।
![]()
