বর্তমানে আমি
– ইশতিয়াক আহমদ রুপু
চেনা জানা এই ভোর
খুলে দেয় স্মৃতি দোর,
শত শত স্বজনের
খাঁটি ভালবাসা।
কারো কারো জিজ্ঞাসা
কারো স্নেহ মায়া,
অনেকেই নিরবে
পাশ কাটে ছায়া।
আড়ালে কেউ বলে
কথা গেছে বেড়ে
অনেকেই চুপিসারে
ইস্যু দেয়ে নেড়ে।
ঘৃনা করি ছলনা
চলা বলা মেকি,
সত্য কিছু বলতে গেলে
না বললে নয় কি!
সত্য দাদা ভান করেন
হাছা ভাইয়ের মুখ বন্ধ
সবাই বলেন দারুন তো
নাকে এলে পঁচা গন্ধ।
সবখানে থাকবে তুমি
বলো যদি সালাম ভাই
কারো কারো মেনে নেয়া
আপোষ ছাড়া পথ নাই।
![]()
