ভার্সিটি লাইফ – মনজুর কাদের

ভার্সিটি লাইফ
– মনজুর কাদের

পেটে ছিল খিদে খুব
জেব ছিল খালি
দিন যেতো যেনতেন
দিয়ে জোড়াতালি

তবু ছিল তাজা মন
ছিল ভালবাসা
একটাই দুখ, সেই
দিন ফেলে আসা

পাইনা তো ছোঁয়া আর
তোমাদের হাতটায়
চোখ বুজে ছোঁয়া পাই
আত্মায় আত্মায়

ফেসবুক ফোনে থাকি
আর থাকি স্কাইপে
পরাণটা পড়ে আছে
ভার্সিটি লাইফে

Loading