তফাৎ – মনজুর কাদের

তফাৎ
– মনজুর কাদের

এটা নয় যুতসই

এটা ঠিক ভুলও না
খাপে খাপ হওয়া চাই
এর ওর তুলনা

পচা বাসি থেকে চাই
দূরে রাখা পথ্যকে

তফাৎ তো থাকবেই
ফ্লেমেংকো-কত্থকে

কোনটা যে সত্য
ঠিক জানো শিখো তা
সত্য ধারণে চাই
ঠিক মানসিকতা

সত্যের মিথ্যার
তফাৎটা বোঝা চাই

মন্দের মাঝ থেকে

ভালোটাই খোঁজা চাই |

Loading