Tahmina Khan

অনুভব- তাহমিনা খান

অনুভব
– তাহমিনা খান

জীবন-
রুপালী স্রোত আর উদাস সুরে লিখা হয় কত কী!

ভরা বর্ষায় তলিয়ে থাকে আপন দীঘি
আকাশ দেখে দেখে
দৃষ্টি সরে যায় আরো দূরে-

মেঘের ভেলা, বাতাসের দোলা, শব্দ তরঙ্গ, অস্বচ্ছ কুয়াশা

জেকে ধরে
সেই যে সকাল, দুপুর, বিকেল

আমার ফেলে আসা ছেলেবেলা
আমার বেড়ে উঠা মাটির ডেরা

গনগনে সূর্যের উত্তাপে লাল মাটির নিশ্বাস
আমার গায়ে মাখানো সুবাস

চোখের সামনে ভেসে ভেসে
অশ্রু আনে নদীর জলের মতো

যদিও আজ বিষন্ন চাদরে মোড়া সন্ধ্যার মৃয়মান আলো
কিংবা হাহাকার তোলা উদাস দূপুর
দূরগামী মিলিয়ে যাওয়া পাখির মতো

বিপরীতে আলোর বন্যা অফুরান
আকাশজুড়ে অন্তহীন মাতামাতি
তবুও যন্ত্রনার হাহাকার
চুলোর আগুনে ঢুকে যাওয়া লাকড়ির মতো

সবুজ গাছের বাহারী রং, ফসলের ঘ্রাণ,
পরসীর আড়চোখ,
বিকট অন্ধবুঝ,
মায়ার নরম খেলা
পথে নূরি কুড়নোর মতোই ডেকে যায় অবিরত।

আলোর ঝর্না ভেদ করে বর্ষনের কান্না
আকাশ পাড়ে জমে জমে ঢল নামে ওপারে-

আহা ওপার আমার!

Loading