টি–টোয়েন্টি বিশ্বকাপ: তানজিম-মোস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ে নেপাল ‘ভীতি’ কাটিয়ে দুর্দান্ত জয়ে সুপার এইটে বাংলাদেশ

টি–টোয়েন্টি বিশ্বকাপ: তানজিম-মোস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ে নেপাল ‘ভীতি’ কাটিয়ে দুর্দান্ত জয়ে সুপার এইটে বাংলাদেশ

জুমাস ডেস্ক: আজ সোমবার (১৭ জুন) পবিত্র ঈদুল আজহা। এমন উৎসবের দিনে আনন্দ আরও বেড়ে যায় যখন ঈদ সালামী পাওয়া যায়। এই ঈদের দিনে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামে বাংলাদেশ।
নেপালের বিপক্ষে জিতলে নিশ্চিত হবে সুপার এইট। আর হারলেই পড়তে হবে সমীকরণের মারপ্যাঁচে। এমন ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছে টাইগাররা। বাংলাদেশের এমন জয় দেশের মানুষের সালামী পাওয়ার মতোই। কেননা বাংলাদেশের জয়েই ঈদের খুশি দ্বিগুণ হয়েছে দেশের মানুষের।

ডি-গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে সুপার এইটে উঠলো টাইগাররা। অথচ দিনের শুরুটা ছিল হতাশার। এলোমেলো ব্যাটিংয়ে মাত্র ১০৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। যা কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়।

সোমবার (১৭ জুন) সেন্ট ভিনসেন্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান নেপালের অধিনায়ক রোহিত পৌড়েল। টস হেরে ব্যাট করতে নেপালের বোলারদের তোপের মুখে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৯ ওভার ৩ বলে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ২২ বলে ১৭ রান করেন সাকিব।

১০৭ রানের ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে তানজিম হাসান সাকিবের বোলিং তোপে ধুঁকতে থাকে নেপালের ব্যাটাররা। দলীয় ২৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে নেপাল।

এই ৫ উইকেটের মধ্যে একাই চার উইকেট নিয়ে নেপালের ব্যাটিং লাইন ধসিয়ে দেন তানজিম সাকিব। এরপর কুশল মাল্লা ও দীপেন্দ্র সিং লড়াই চালান।

তবে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯ ওভার ২ বলে ৮৫ রানে অলআউট হয় নেপাল। কুশল ৪০ বলে ২৭ ও দীপেন্দ্র ৩১ বলে ২৫ রান করেন। বাংলাদেশের পক্ষে তানজিম সাকিব ৪টি ও মোস্তাফিজুর রহমান নেন ৩টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৯.৩ ওভারে ১০৬ (সাকিব ১৭, মাহমুদউল্লাহ ১৩, রিশাদ ১৩, জাকের ১২, তাসকিন ১২, লিটন ১০, হৃদয় ৯;

বোলিং: লামিচানে ২/১৭, সোমপাল ২/১০, দীপেন্দ্র ২/২২, রোহিত ২/২০, কুশল ০/২২, অবিনাশ ০/১০)।

নেপাল: ১৯.২ ওভারে ৮৫ (কুশল ২৭, দীপেন্দ্র ২৫, আসিফ ১৭, ভুরতেল ৪, রোহিত ১, সুদীপ ১;

বোলিং: তানজিম ৪/৭, মোস্তাফিজ ৩/৭, সাকিব ২/৯, তাসকিন ১/২৯, রিশাদ ০/১৫, মাহমুদউল্লাহ ০/১৫)।

ফল: বাংলাদেশ ২১ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: তানজিম হাসান সাকিব (বাংলাদেশ)।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *