অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ।

স্পোর্টস ডেস্ক ঃ বিশ্বকাপের নক-আউট রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। এই ম্যাচ খেলতে নেমেই ১ হাজারতম ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়ে ফেলেন মেসি। আর এই ম্যাচে আর্জেন্টিনাকে প্রথমে এগিয়ে নেওয়া গোলটি করে হাজারতম ম্যাচে গোল করার অনন্য নজিরও গড়লেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। এই নিয়ে প্রতিযগিতামূলক ম্যাচে মেসির গোল দাঁড়ালো ৭৮৯ টি। 

১ হাজারতম ম্যাচের মধ্যে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসি খেলেছেন ১৬৯ ম্যাচ। সবচেয়ে বেশি ৭৭৮টি ম্যাচ খেলেছেন সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে, আর বর্তমান ক্লাব পিএসজির হয়ে খেলেছেন ৫৩ ম্যাচ।   

নক-আউট পর্বের ম্যাচের ৩৬ মিনিটে অস্ট্রেলিয়ার জালে বল জড়িয়ে ১০০০তম ম্যাচে গোল করে ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন মেসি।

এদিকে, এটিই বিশ্বকাপের নক আউট পর্বে করা মেসির প্রথম গোল। এই নিয়ে বিশ্বকাপের মঞ্চে ৯ গোল করলেন এলএম টেন। 

বিশ্বকাপের এই নবম গোল দিয়ে এমসি ছাড়িয়ে গেলেন আর্জেন্টিনার জার্সি গায়ে ম্যারাডোনার করা ৮ গোলের মাইলফলক। এখন আলবিসেলেস্তাদের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের সংখ্যায় ১০ গোল নিয়ে শুধুমাত্র গ্যাব্রিয়েল বাতিস্তুতা রয়েছেন মেসির ওপরে। 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *