সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ১০ বছর পর আইপিএলে তৃতীয় শিরোপা জিতল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১৮.৩ ওভারে ১১৩ রানে অলআউট হয় হায়দরাবাদ।
Advertisement
১২০ বলে মাত্র ১১৪ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ১০.৩ ওভারে ৮ উইকেট হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।
ফাইনালে ওঠার পর কলকাতা যেভাবে চ্য্যাম্পিয়ন হলো-
মিচেল স্টার্কের প্রথম স্পেল
প্রথম কোয়ালিফায়ারের মতো আজ ফাইনাল ম্যাচেও প্রথম স্পেলে আগুন ঝরা বোলিং করেন মিচেল স্টার্ক। প্রথম ওভারেই অভিষেক শর্মাকে আউট করেন তিনি। পরের ওভারে আউট করেন রাহুল ত্রিপাঠিকে। প্রথম স্পেলে ৩ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন স্টার্ক। তাতেই কেকেআরের জয়ের ভিত তৈরি হয়ে যায়।
আন্দ্রে রাসেলের বোলিং
মিচেল স্টার্ক শুরুটা করলেন, আর শেষটা করেন আন্দ্রে রাসেল। বল করতে এসে প্রথম ওভারেই এইডেন মার্করামকে আউট করেন তিনি। পরের ওভারে আউট করেন আব্দুল সামাদকে। শেষ করেন প্যাট কামিন্সের উইকেট দিয়ে। ২.৩ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ৩ উইকেট শিকার করেন আন্দ্রে রাসেল। তার দাপটেই ১১৩ রানে অলআউট হায়দরাবাদ।
দুর্দান্ত ফিল্ডিং
ফাইনালে পুরো ম্যাচ জুড়ে খুব ভালো ফিল্ডিং করেছেন কেকেআরের ক্রিকেটাররা। মাঠের সব জায়গায় রান বাঁচান ফিল্ডাররা। ভালো কিছু ক্যাচ ধরেন কেকেআরের ক্রিকেটাররা।তাদের ভালো ফিল্ডিংয়ের কারণে চাপে পড়ে যায় হায়দরাবাদ।
শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্ব
আরও একটি ম্যাচে দুর্দান্ত অধিনায়কত্ব করেছেন শ্রেয়াস আইয়ার। টস হারা ছাড়া ফাইনাল ম্যাচে কোনো ভুল করেননি তিনি। পেসারেরা ভালো বল করছেন দেখে দলের সব থেকে ভালো বোলার বরুণ চক্রবর্তীকে মাত্র ২ ওভার বল করান শ্রেয়াস। তিনি দেখিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার সময় নাম নয়, কাজের উপর গুরুত্ব দিতে হয়।
![]()
