টি–টোয়েন্টি বিশ্বকাপ; রশিদের ঘূর্ণি–ফারুকির গতিতে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে আফগানিস্তানের জয়

টি–টোয়েন্টি বিশ্বকাপ; রশিদের ঘূর্ণি–ফারুকির গতিতে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে আফগানিস্তানের জয়

জুমাস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে চমক দিয়েছেন রশিদ খানরা। ফজলহক ফারুকি ও রশিদের সামনে দাঁড়াতেই পারল না কিউইরা মাত্র ৭৫ রানে অলআউট।
কেইন উইলিয়ামসনের দল ৮৪ রানের বিশাল হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে।

আফগানদের দেওয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে থাকে কিউইরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় হার দেখেছে। কেইন উইলিয়ামসন, ড্যারি মিচেলসহ কোনো ব্যাটারই বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে টিকে থাকতে। তারা হিমশিম খেয়েছেন ফারুকি ও রশিদ খানদের মোকাবিলায়। রশিদ ও ফারুকি দুজনেই সমান চারটি করে উইকেট নিয়েছেন। কিউইদের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন গ্লেন ফিলিপস।

আফগানিস্তানের বোলিং বিভাগ যে এবার নিউজিল্যান্ডকে চমকে দিতে পারে, সেটার আভাস হয়তো কোনো না কোনোভাবে পেয়ে গিয়েছিলেন কেইন উইলিয়ামসন। নয়তো কি আর সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক এমনি এমনি বলেন, রশিদ–নবী–ফারুকিদের নিয়ে গড়া আফগান বোলিং আক্রমণ তাঁর কাছে বড় হুমকি মনে হচ্ছে!

নিজেদের প্রথম ম্যাচে দাপট আর উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে মিল থাকা গায়ানায় খেলতে পারাও আফগান–চমকের ইঙ্গিত দিচ্ছিল। শেষ পর্যন্ত হলোও তাই। নিউজিল্যান্ডকে রীতিমতো গুঁড়িয়ে দিল আফগানিস্তান। ‘সি’ গ্রুপের ম্যাচটিতে রশিদ খানের দল জিতল ৮৪ রানের বড় ব্যবধানে।

টি–টোয়েন্টি বিশ্বকাপে তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেই এটি কিউইদের বিপক্ষে আফগানদের প্রথম জয়। নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে ১২৫ রানে হারিয়েছিল আফগানিস্তান। টানা দুই ম্যাচেই একপেশে জয় পাওয়ায় নেট রানরেটে গ্রুপের বাকি দলগুলোর চেয়ে যোজন–যোজন ব্যবধানে এগিয়ে গেল তারা।

গ্রুপ পর্বে আফগানদের শেষ দুই ম্যাচ পাপুয়া নিউগিনি ও সহ–আয়োজক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দুই ম্যাচের একটিতে জিতলেই সুপার এইট পর্ব নিশ্চিত করবেন রশিদ–নবীরা।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *