জাকের আলির ঝড়ো ব্যাটিংয়ে অবিশ্বাস্য লড়াইয়ের পর ৩ রানে হেরে গেল বাংলাদেশ

জাকের আলির ঝড়ো ব্যাটিংয়ে অবিশ্বাস্য লড়াইয়ের পর ৩ রানে হেরে গেল বাংলাদেশ

জুমাস ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হেরেছে বাংলাদেশ। জাকের আলির ঝড়ো ফিফটিতে জয়ের খুব কাছে গিয়েছিল টাইগাররা। তবে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

গতকাল সোমবার (৪ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। প্রথমে ব্যাট করে কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমার ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। সামাবিক্রমা ৪৮ বলে ৬১ ও আসালাঙ্কা ২১ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ ২০৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায়। দলীয় ৩০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে টাইগাররা। এরপর ক্রিজে আসা মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন নাজমুল হাসান শান্ত।

শান্ত দলীয় ৬৮ রানে ২২ বলে ২০ রান করে আউট হন। এরপর ক্রিজে আসা জাকের আলিকে সঙ্গে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন মাহমুদউল্লাহ। ২৭ বলে ফিফটি তুলে নেন অভিজ্ঞন এই ব্যাটার।

মাহমুদউল্লাহ দলীয় ১১৫ রানে ৩১ বলে ৫৪ রান করে আউট হওয়ার পর ক্রিজে আসা মাহেদি হাসানকে সঙ্গে নিয়ে মারমুখী ব্যাটিং করতে থাকেন জাকের আলী। ২৫ বলে ফিফটি তুলে নেন তিনি।

মাহেদি হাসান দলীয় ১৮০ রানে ১১ বলে ১৬ রান করে আউট হন। পরে একাই লড়াই চালিয়ে যান জাকের আলী। বলের সঙ্গে পাল্লা দিয়ে রানের চাকা সচল রাখেন এই ব্যাটার। শেষ ওভারে জয়ের জন্য ১২ রান প্রয়োজন হয় বাংলাদেশের।
শেষ ওভারে ৪ বলে ১০ রান বাকী থাকতে দলীয় ১৯৭ রানে ৩৪ বলে ৬৮ রান করে আউট হন জাকের আলী। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৩ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ২০৬/৩ ( সামারাবিক্রমা ৬১, মেন্ডিস ৫৯, আসালাঙ্কা ৪৪, কামিন্দু ১৯;
বোলিং: রিশাদ ১/৩২, তাসকিন ১/৪০, শরীফুল ১/৪৭)

বাংলাদেশ: ২০ ওভারে ২০৩/৮ ( জাকের ৬৮, মাহমুদউল্লাহ ৫৪, নাজমুল ২০, মেহেদী ১৬, সৌম্য ১২, তাওহিদ ৮ ;
বোলিং: ম্যাথুস ২/১৭, বিনুরা ২/৪১, শানাকা ২/২৬)

ফল: শ্রীলঙ্কা ৩ রানে জয়ী।

ম্যাচসেরা: চারিত আসালাঙ্কা (শ্রীলঙ্কা)

সিরিজ: তিন ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ১–০ ব্যবধানে এগিয়ে।

 

 

Loading